উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবানে শ্রীপুরে সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। উন্নয়ন হয় আপামর সাধারণ মানুষের। বিগত দশ বছর আওয়ামীলীগ রাষ্ট্র পরিচালনা করায় দেশের প্রতিটি এলাকার মত মাগুরার প্রতিটি গ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। আমরা চাই উন্নয়নের এ ধারা অব্যাহত থাকুক। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করুন।

আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ব্যক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর একথা বলেন।

সাইফুজ্জামান শিখর আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ। এদেশের প্রতিটি মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিতে শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব সফল হয়েছে। দেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চাইলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার কোন বিকল্প নেই। এজন্য দলমত  নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

শ্রীপুর উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত কার্যক্রমে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শীতেষ সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা, সাপ খেলাসহ বিভিন্ন লোকজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: