‘বাল্যবিবাহ’- হবু জামাই-শ্বশুর জেলহাজতে

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার বড় খালিমপুর গ্রামে বাল্য বিবাহের অভিযোগে জামাই ও শ্বশুরের ৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে বিয়ে বাড়িতে হাজির হয়ে শ্বশুর নজরুল ইসলাম ও  জামাই ফরিদপুরের মধুখালির মোঃ লিটন মোল্যা (২১) কে  আটক করে এ শাস্তি দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

আবু সুফিয়ান জানান, বড় খালিমপুর গ্রামের নজরুল ইসলাম আলাইপুর মাদ্রাসায় ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে (১৫) কে এ্যাড. আবু আইয়ুব নামে একজন আইনজীবীর নোটারী পাবলিক এর এফিডেফিটের মাধ্যমে ২২ অক্টোবর ১৮ তারিখে ১৫০ টাকার স্টাম্পে লিখিত বিয়ে দেন। যা সম্পূর্ণ অবৈধ। এ কাজের জন্য ওই আইনজীবী তাদের কাছ থেকে ১৩শ টাকা নিয়েছেন। এরপর বুধবার দুপুরে নিজ গ্রামে স্থানীয় একজন মাওলানার মাধ্যমে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করে। এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কন্যার পিতা নজরুল ইসলাম ও হবু জামাই লিটন মোল্যাকে আটক করে তাদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বুধবার বিকেলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: