শ্রীপুরে ভেজাল কীটনাশকের কারখানা, সাবেক ইউপি চেয়ারম্যান আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের মাকরাজ মৃধার বাড়িতে সোমবার রাতে ভেজাল কীটনাশক তৈরীর কারখানার সন্ধান পাওয়া গেছে।

এ ঘটনায় দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলম মহিদকে আটকের পর মঙ্গলবার আদালতে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।

এলাকাবাসী ও পলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কানন ও এলাকাবাসী দ্বারিয়াপুর হাসপাতাল মোড় থেকে ভ্যান ভর্তি আনুমানিক ১৮০ কেজি ভেজাল কীটনাশক তৈরির কাঁচামালসহ উপজেলার চৌগাছী গ্রামের মাখরাজ ও দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলমকে আটক করে গণপিটুনি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মাখরাজ সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যায়।

রাতে শ্রীপুর থানার এসআই শাহরিয়ার ও শ্রীপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী বেগম মাখরাজের বাড়িতে অভিযান চালিয়ে নকল কীটনাশক তৈরির উপকরণ ও নকল প্যাকেটসহ নামি-দামি কোম্পানির মোড়ক, সিনজেনটার ভিরতাকো, অটো ক্রপ কেয়ারের রোভরাল, কেয়ার এগ্রো কেমিক্যালস এর মামবেন ও বায়ারের ৪৫০ প্যাকেট নকল ওষুধসহ ১৯৬ কেজি কাঁচা মাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪২ লক্ষ টাকা বলে কীটনাশক ব্যবসায়ীরা জানিয়েছেন।

এ ঘটনায় শ্রীপুর উপজেলা কৃষি অফিসার আতিকুল ইসলাম বাদী হয়ে চৌগাছী গ্রামের মাখরাজ মৃধা, কাজী মহিদুল আলম, জয়নাল মৃধা, মতিন মোল্যা ও মাহফুজা বেগমকে আসামী করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। আটক মহিদুল আলমকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: