মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
শালিখায় দৈনিক আজকের দর্পণ পত্রিকা ৯ বছরে পদার্পণ উপলক্ষে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নওয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহসাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল ইসলাম৷ প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক ও গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস৷ শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব শালিখার সিনিয়র সহসভাপতি কবি ও সাংবাদিক স্বপন বিশ্বাস,জিআর এম তারিক,মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজ সেবক মোঃ আক্কাস আলী খান,শালিখা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,সহসভাপতি সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাজিব, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরাইরা,দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ম উবাইদুর রহমান,শালিখা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ হাবিবুল হক চৌধুরী প্রমুখ। বক্তারা দৈনিক আজকের দর্পণ পত্রিকা ৮ম বর্ষ শেষ করে ৯ম বর্ষে পদার্পণ করায় পত্রিকাটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন৷

