মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
কয়েকদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র বাকী আছে ৬ দিন। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন শালিখার প্রতিমা তৈরির কারিগররা । শরৎ মানেই শারদীয় দুর্গোৎসবের বার্তা।
আগামী পহেলা অক্টোবরে ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ০৫ অক্টোবর দশমীর মধ্যদিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শালিখা উপজেলার বিভিন্ন মন্দিরে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন শিল্পীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপে দেবীদূর্গা ও তার বাহক শিংহের প্রতিমাসহ তৈরি করা হয়েছে মহিষাসুরের প্রতিমা। এছাড়াও দেবী লক্ষী,সরস্বতি,দেব কার্তিক, গনেশ,ও তাদের বাহক ইদুর,হাস আর ময়ূর। সবার উপরে রেখেছে মহাদেবের প্রতিমা,সর্বক্ষণ প্রতিমা তৈরিতে ব্যস্তসময় পার করছে মৃৎশিল্পীরা। শালিখা উপজেলার দরিশলই গ্রামের মৃৎশিল্পী (ভাষ্কর) নির্মল কুমার পাল জানান, গতকয়েক মাস ধরে তারা দেবীদূর্গার প্রতিমা তৈরির কাজ করছেন। শুধু জীবিকার জন্য নয় দেবী দুর্গার প্রতিমার মূর্তি তৈরিতে রয়েছে তাদের শিল্প সংস্কৃতি ও ধর্মীয় অনুভুতি ভক্তি আর ভালোবাসা। মৃৎশিল্পী নির্মল কুমার আরো বলেন, দূর্গোউৎসব উপলক্ষে প্রতি বছর সাত থেকে আটটি প্রতিমা তৈরি করেন তিনি কিন্তু এবার রং ও সাজসজ্জার দাম বৃদ্ধির কারনে এবার পুজামন্ডপের সংখ্যা কম হলেও তিনি উপজেলার দরিশলই, শতখালীসহ পার্শ্ববর্তী উপজেলার মাঝাইল,খাজুরা,নারিকেলবাড়ীয়া মোট ৬টি পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন বলে জানান। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে পূজার মুল আনুষ্ঠানিকতা। তাই দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শুরু হয়ে গেছে দেবী দূর্গা আগমনের প্রহর গোনা চলছে মন্ডপ তৈরির সাজসজ্জার কাজ।
মৃৎশিল্পীরা আরো জানান,দুর্গাপূজার দুইমাস নাওয়া- খাওয়ার সময় থাকে না। তবে অন্যবারের তুলনায় এবার প্রতিমার অর্ডার অনেক বেশি। কাজের চাপও বেশি। অন্যবার করোনার কারণে কম মন্দিরে পূজা হয়েছে। কিন্তু এবার প্রত্যেকটা মন্দিরে দুর্গাপূজা হচ্ছে যার ফলে কাজের চাপও বেড়েছে। পাশাপাশি প্রতিমা তৈরির কাজ ৮০ শতাংশ হয়েছে বলে জানান তারা।
শালিখা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সীতান চন্দ্র বিশ্বাসের সাথে কথা বললে তিনি জানান, এবার উপজেলার ৭টি ইউনিয়নে ১৬২ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ছবিঃ প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পী (ভাষ্কর) নির্মল কুমার পাল

