শ্রীপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব আয়োজনে মতবিনিময় সভা

মাগুরানিউজ.কমঃ আশরাফ হোসেন পল্টু –

সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হবে দুর্গোৎসব। আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে পুলিশ প্রশাসন, পূজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদক, চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে থানা কম্পাউন্ডে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কাজী আহসান হাবিব, সহকারি পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন মোল্লা।

শ্রীপুর থানার এসআই মোঃ হামিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউ’পি চেয়ারম্যান হুমায়ুনুর রশীদ মুহিত, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান এম, এম মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির শিকদার ও সাংগঠনিক সম্পাদক অপূর্ব মিত্র।

এ বছর শ্রীপুর উপজেলায় ১৩৮টি পূজা মন্ডপে দূর্গাপূজার আয়োজন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: