৭ দফা দাবিতে মাগুরা জেলা বিএনপির স্মারকলিপি

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:র্শত মুক্তি, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে বুধবার মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল পৌনে ১১টায় মাগুরা জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো: আতিকুর রহমানের কাছে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কবির মুরাদ, জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহবায়ক মো: আকতার হোসেন, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা ইকবাল আকতার খান কাফুর, হাসান ইমাম সুজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: