শ্রীপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি।

বৃহস্পতিবার এক সরকারি সফরে মন্ত্রী জেলার বিস্তর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। মাগুরায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব ফজলুর রশিদ।

এ সময় মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে প্রথমে মাগুরা শ্রীপুর উপজেলার গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা রায়নগর খেয়াঘাট, কালিনগর ঘাট, নাকোল সাহাপাড়া ঘাটসহ শ্রীপুরের বিভিন্ন স্থানের ভাঙ্গন কবলিত বিস্তর এলাকা পরিদর্শন করেন।

এ সময় নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতের সভাপতিত্বে ভাঙ্গন কবলিত এলাকাবাসীর আয়োজনে সাহাপাড়া এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ভাঙন কবলিত এই অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় অচিরেই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: