শালিখা উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন- প্রধানমন্ত্রী শেখ-হাসিনা । Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। মাগুরা জেলাই সর্বমোট ৬৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনবার্সন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১১ টাই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাগুরা জেলার শালিখা থানাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা৷ এসময় শালিখা থেকে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল হাসান, সহকারি কমিশনার ভূমি,উম্মে সালমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, ওসি তদন্ত মিলন ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান, রেজাউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, জেসমিন আক্তার সাবানা, ধনেশ্বরগাতী ইউনিয়ন চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, উপজেলা কৃষিকর্মকর্তা আলমগীর হোসেন সহ শালিখার সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার ও শুম্ভু মৈত্র৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমির দলিল সহ, ঘরের চাবি হস্তান্তর করেন। গৃহহীন ও ভূমিহীন পরিবারের এক সদস্য মোচ্ছা: শান্তা খাতুনের  সাথে কথা বললে তিনি  জানান, আমরা খুব খুশি প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে। আগে ছিলাম অসহায়, ঠিকমতো ঘরে ঘুমাতে পারতাম না, ঠিকমতো খেতে পারতাম না কিন্তু আজ আমরা খেতে পারছি ঠিকমতো ঘুমাতেও পারছি আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান বলেন, মাগুরা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হয়েছে আমরা খুবই আনন্দিত। স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্যের কারণে মাগুরা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: