শ্রীপুরে উদ্ধার হওয়া ১৪টি পরিযায়ী বালিহাস পাখির বাচ্চা অবমুক্ত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে উদ্ধার হওয়া ১৪টি পরিযায়ী (বালিহাস) পাখির বাচ্চা অবশেষে কুমার নদে অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে। শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের অন্তুু মোল্লার স্ত্রী তিন্নি বেগম জানান- ২৮ জুন মঙ্গলবার সকালে তিনি তার বাড়ির সামনে রাস্তার পাশে ২টি মা পাখিসহ ১৪টি পরিযায়ী (বালিহাস) পাখির বাচ্চা দেখতে পাই। এমতবস্থায় আমি পাখির দিকে এগিয়ে গেলে প্রাণের ভয়ে মা পাখি ২টা উড়াল দিয়ে চলে গেলে বাচ্চাগুলো এলোমেলো হয়ে যায়। তখন আমি বাচ্চাগুলোকে কুকুর বিড়ালের হাত থেকে রক্ষা করার জন্য আমার বাড়ির ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে বাচ্চাগুলোকে আমার বাড়ির ছাদের উপরে রেখে দিলে মা পাখিরা এসে বাচ্চাগুলোকে নিয়ে কুমার নদে চলে যায়।

এদিকে রাতে পরিযায়ী পাখির বাচ্চা আটকানোর সংবাদ শুনার সাথে সাথেই জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ ঢাকার বন বিভাগকে ও শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডুকে অবহিত করে সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহকে নিয়ে চলে যান বরিশাট গ্রামের অন্তু্ু মোল্লার বাড়িতে। সেখানে যেয়ে তাদের সাথে যোগাযোগ করতে না পেরে তার ভাই রাশেদ মোল্লা ও ভাবীর নিকট পাখির বাচ্চাগুলোকে ক্ষতি না করার জন্য অনুরোধ করে আসেন, এবং ক্ষতি করলে কি হবে তাও বলে আসেন।

বুধবার সকালে অন্তুু মোল্লা জানান পাখির বাচ্চাগুলো তাদের মায়ের সাথে কুমার নদে চলে গেছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: