মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় সরকারের সাফল্য, অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সময়ে টানা ১০ বছরের দায়িত্ব পালন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক আক্তারুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফরিদ হোসেন, জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিমসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সভায় সরকারের ১০ বছরের সাফল্য, অর্জন ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।

