মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মহম্মদপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) এর ফাইনাল খেলা ১৩ সেম্টেম্বর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মহম্মদপুর ইউনিয়ন একাদশের সাথে ট্রাইবেকারে রাজাপুর ইউনিয়ন একাদশ জয় লাভ করেছে।
খেলা শেষে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তরীকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃঅাব্দুল মান্নান, বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

