শ্রীপুরে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা বিশেষ প্রতিবেদক-

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপি বাহিনীর উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতেই র্যালি ও সাদা পায়রা উন্মুক্ত আকাশে উড়িয়ে ও কেক কাটার মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট।

সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী।

No description available.

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির জেলা সহকারী কমান্ড্যান্ট এইচ এম বেলাল, আনসার ও ভিডিপির আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক কুষ্টিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মাদ আইয়ুব হোসেন, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, আনসার ও ভিডিপির জেলা সার্কেল অ্যাডজুটেন্ট মো. আজিজুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. টিপু সুলতান গাজী, মাগুরা সদর উপজেলা প্রশিক্ষিকা ষষ্ঠী রাণী মজুমদার, মহম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক প্রতাপ রায়সহ উপজেলার ৮ টি ইউনিয়নের ২০০ জন আনসার ভিডিপির সদস্য ও সদস্যাবৃন্দগণ।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতাজ বেগমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শালিখা উপজেলা প্রশিক্ষক আনিছুর রহমান।

প্রধান অতিথি শুভ্র চৌধুরী বলেন, মহামারি করোনাকালীন সময়ে মাগুরা জেলায় আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ বলেন, আনসার ও ভিডিপি বাহিনী দেশের জন্য সবসময় নিরাপত্তা মূলক ভালো কাজ করেন এবং প্রশাসনের কাজে সবসময় সাহায্য সহযোগিতা করে দায়িত্ব পালন করে আসছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত ভিডিপি সদস্যদের মাঝে সেলাই মেশিন সহ ৩০ টি পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া উপস্থিত প্রত্যেক সদস্যকে ৪৫০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: