মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭ এর আজকের সেমিফাইনাল খেলায় ৮নং নাকোল ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলে ৩নং কাদিরপাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে।
অপর সেমিফাইনালিষ্ট গয়েশপুর ইউনিয়ন একাদশ। আগামী ১২ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।
উল্লেখ্য এ টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশ গ্রহণ করছে।

