আন্তর্জাতিক ষ্টেডিয়াম ।। মাগুরাবাসীর স্বপ্নপুরন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরাবাসীর প্রাণের দাবি ছিল একটি আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম। মাগুরাবাসীর অপেক্ষার অবসান হতে চলছে। অবশেষে স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের বিষয়টি এখন সময়ের ব্যাপারে মাত্র।

মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বিরেন শিকদার এমপি মাগুরা নিউজকে বলেন, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি প্রথমবার মাগুরা এসে কথা দিয়েছিলেন মাগুরাবাসীর প্রাণের দাবি আন্তর্জাতিক মানের ষ্টেডিয়ামের স্বপ্ন তিনি পুরণ করবেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক মানের ষ্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় অবকাঠামোসহ বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ছিলো সৌন্দর্যবর্ধনের কাজ। ইতিমধ্যেই ষ্টেডিয়ামের সৌন্দর্যবর্ধন কাজের জন্য ১১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করেছেন।

সৌন্দর্যবর্ধনের অংশ হিসাবে ষ্টেডিয়ামের সামনে একটি দৃষ্টিনন্দন লেক, লেকের উপর আধুনিক ব্রিজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুর্নাঙ্গ মোরাল, ফোয়ারা, আলোকসজ্জা, ফুলবাগান তৈরীসহ ষ্টেডিয়ামকে সৌন্দর্যমন্ডিত করতে যা দরকার তা করা হবে।

যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরো জানান, সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলেই আর্ন্তজাতিক মানের খেলার উপযোগী হিসাবে মাগুরা ষ্টেডিয়ামের প্রস্তুতি সম্পন্ন হবে। ইতিমধ্যেই তিনি আর্ন্তজাতিক ষ্টেডিয়াম বিশেষজ্ঞ ও খেলোয়ারদের সাথে কথা বলেছেন। সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলেই ষ্টেডিয়ামে আর্ন্তজাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

মাগুরায় মেডিকেল কলেজ, আর্ন্তজাতিক মানের ষ্টেডিয়াম, রেল সংযোগসহ প্রভূত উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, রবিবার বিকেলে ষ্টেডিয়ামের সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী। এসময় তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এর আগে দুপুরে মাগুরার শালিখায় শালিখা-আড়পাড়া-কালীগঞ্জ সড়কের উন্নয়নে বরাদ্দ ১০৯ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: