শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আফজাল হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার রাধানগর বাজারস্থ কাদির পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয় চত্বরে শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ফাউন্ডেশন এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

কাদিরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন খান, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি দুলাল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবদুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আফজাল হোসেনের সন্তান বিল্লুর রহমানের সঞ্চালনায় এ স্মরণ সভায় উপজেলা ও কাদিরপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম ও হাফেজে কোরআরগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের কাদিরপাড়া গ্রামের বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: