শ্রীপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়নে ৩০ হাজার ৪৭৬ টি পরিবারের মধ্যে ভিজিএফর চাল বিতরণ করা হবে। শনিবার পৃথকভাবে ৩ টি ইউনিয়নে চাল বিতরণের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

May be an image of 6 people and people standing

এ উপলক্ষে বেলা ১১ টায় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে ৩ নং শ্রীকাল ইউনিয়নের ৪ হাজার ৯৫৭ টি, বেলা ২ টায় সরকারি মহেশচদ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সদর ইউনিয়নের ৪ হাজার ৩০৮ টি পরিবার ও বেলা আড়াইটায় সব্দালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে সব্দালপুর ইউনিয়নের ৩ হাজার ৬৮১ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

May be an image of 5 people, people standing, people sitting and text that says "ণ অনুষ্ঠান উপলক্ষে মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ রম্যান, উপজেলা পরিষদ, শ্রীপুর মাগুরা। লা নির্বাহী অফিসার, শ্রীপুর মাগুরা। র উপজেলা আওয়ামী লীগ, শ্রীপুর মাগুরা। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ, শ্রীপুর মাগুরা। লপুর ইউ রিষদ, শ্রীপুর মাগুরা। রষদ, র মাগুরা।"

এ উপলক্ষে পৃথকভাবে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল জানাহ’র সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।

May be an image of 8 people, people standing and indoor

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, জেলা যুবলীগর আহ্বায়ক ফজলুুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ প্রমুখ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: