শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে শনিবার সকালে উপজেলা কোর্ট বিল্ডিং চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

May be an image of 7 people, people standing and flower

উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, নারগিস সুলতানা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, উপজেলা উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুুখ।

May be an image of 8 people, people standing and outdoors

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের স ালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা।

আলোচনা সভা শেষে উপজেলার ৮ টি ইউনিয়নের ১ হাজার ২০ জন কৃষকের মাঝে ঊবশী আউশ জাতের ৫ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। সেই সঙ্গে ৭ টি সিডার, ৭টি বেস্ট প্লান্টার, ১ টি কম্বাইন হার্ভেস্টার, পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।

May be an image of 4 people and people standing

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: