মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলা আয়োজিত “জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৮” উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
তরুণদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ইয়াং বাংলা ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পুরষ্কার প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় মাগুরার তরণদের এই অ্যাওয়ার্ডে সম্পৃক্ত করার কাজ করছেন বলে ইয়াং বাংলার অ্যাক্টিভেশন লিডার অনুপ কুমার মন্ডল জানান।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, পুলিশ সুপার তারিকুল ইসলাম, ইয়াং বাংলার অ্যাক্টিভেশন লিডার অনুপ কুমার মন্ডল, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

