নিরপেক্ষতার পুরস্কার!

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা সদরের আঠারখাদা ইউনিয়নের নালিয়ারডাঙ্গি গ্রামের আলোচিত প্রতিবন্ধী কৃষক আক্কাস (সবজি আক্কাস) এর বাড়িতে রাতে হামলা করে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গ্রামের দুই গোষ্ঠীর দন্দ্বে পক্ষ অবলম্বন না করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে আক্কাসের অভিযোগ।

আক্কাস জানান- নালিয়ারডাঙ্গী গ্রামে মীনা গোষ্ঠী ও শিকদার গোষ্ঠীর মধ্যে বুধবার রাতে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষ ঢাল, সড়কি, রামদা, ছ্যানদাসহ বিভিন্ন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দেয়। রাত ১১টার দিকে মীনা গোষ্ঠীর সমর্থক গাজি গোষ্ঠির আমারুল গাজি, আনারুল গাজি, জুয়েল গাজি, রুহোলসহ বেশ কয়েকজন আক্কাসদের বাড়ির সামনে থেকে সশস্ত্র অবস্থায় যাওয়ার সময় তাদের পক্ষে অবস্থান না নেয়ায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা আক্কাসের বাড়ির টিনের বেড়া কুপিয়ে নষ্ট করে ও তার ঘরের হাফ ওয়ালটিও ভেঙ্গে ফেলে। পরে জেলা প্রশাসক আতিকুর রহমানকে খবর দিলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে আক্কাসের বসত ভিটাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

উল্লেখ্য- সবজি আক্কাস নামে খ্যাত আক্কাস আলীর জন্মগতভাবে দুপা পঙ্গু। কিন্তু ভিক্ষাবৃত্তি না করে বা বেকার বসে না থেকে এলাকায় জমি লিজ নিয়ে সেখানে সবজি চাষ করে সফলতা পেয়েছে সে। সবজি বিক্রির টাকায় সে নিজ বাড়িতে একটি আধাপাকা ঘর তৈরী করেছে। যা নিয়ে বিভিন্ন মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে। নিজের কঠোর পরিশ্রমের বাড়িটি ভেঙ্গে ফেলার উপযুক্ত বিচার চেয়েছে প্রতিবন্ধী কৃষক আক্কাস।

এ প্রসঙ্গে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান- এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই গ্রাম থেকে আমিরুল ও রুহোলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: