শ্রীপুরের টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরের টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৭২০জন ভোটারের মধ্যে ৬১৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে ৪১টি ভোট বাতিল বলে গণ্য হলে বৈধ ভোট সংখ্যা ৫৭৬টি।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও শ্রীপুর উপজেলা সহকারী অফিসার ডাঃ মোঃ হুসাইন রাসেল।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে স্কুলের রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর ৩৫৯ ভোট পেয়ে প্রথম ও মোরশেদ শেখ ৩৫৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। পিয়ারুজ্জামা ৩৫২ ভোট পেয়ে বিজয়ী তৃতীয় হয়েছেন। তাপস কুমার ৩৩৭ ভোট পেয়ে ৪র্থ অভিভাবক সদস্য হয়েছে।

এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে শিখা রাণী ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু নির্বাচন পর্যবেক্ষণ করেন। শ্রীপুর থানার এস আই খান মারুফুল ইসলাম ফোর্সসহ নির্বাচনে আইন- শৃঙ্খলা পরিস্হিতি নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন।

টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী বলেন, টিকেরবিলা পরিচালনা পর্ষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি আশা করি নব-নির্বাচিত সদস্যবৃন্দ প্রতিষ্ঠানের উন্নয়নে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এবং ইতিবাচক পরামর্শ দিবেন। আমি জানি সদস্যবৃন্দের সহযোগিতামূলক মনোভাব আছে এবং এটাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের গতিধারা আরো বৃদ্ধি করতে পারবো।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার ডাঃ মোঃ হুসাইন রাসেল বলেন, আমি টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার হিসেবে ম্যানেজিং কমিটি নির্বাচনে দায়িত্ব পালন করি। এসময় পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং নির্বাচনী এজেন্ট উপস্থিত ছিলেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: