প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক হস্তান্তর করলেন ড. শ্রী বীরেন শিকদার। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক–

মাগুরার চক্ষু, কিডনি, হৃদরোগ, ডাইবেটিকস, লিভার সিরোসিস, প্যারালাইসিস ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় দরিদ্রদের মাঝে প্রাধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক হস্তান্তর করেছেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রি ড. শ্রী বীরেন শিকদার। প্রত্যেককে ৫০,০০০ টাকা করে ৪৪ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে এ চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার তার বক্তব্যে অত্র এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সমূহ সকলের নিকট তুলে ধরেন। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কোন অসহায় ও হত দরিদ্র মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং তাঁর স্বপ্ন বাস্তবায়ণ করতে সমাজের পিছিয়ে পড়া জনগণের ভাগ্য উন্নয়নের কোন বিকল্প নেই বলে ড. শ্রী বীরেন শিকদার উল্লেখ করেন।

এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত সকল কার্যক্রম ও দেশে বর্তমান সরকারের ব্যাপক অবদানের কথা সকলের সামনে তুলে ধরে আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ছাড়া অত্র এলাকায় এত উন্নয়ন কোন ভাবেই সম্ভব হতো না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামিলীগ এবং বাংলাদেশ আওয়ামিলীগের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: