শ্রীপুরে মেছো বাঘ আটক। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল ইসলামের বাড়ি সংলগ্ন পশ্চিম পাড়া থেকে একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী। রোববার সকালে রঞ্জু বিশ্বাস, আরিফ বিশ্বাস ও শিমুল মুন্সির নেতৃত্বে একদল গ্রামবাসী মেছো বাঘটিকে আটক করে।

জানা যায়, রোববার সকাল ১১টার দিকে রঞ্জু বিশ্বাস মাঠে কাজ করছিল। একটু দুরে কয়েকটি কুকুরের চিৎকার শুনতে পাই তিনি। একটু এগিয়ে গিয়ে তিনি গাছে একটি মেছো বাঘ দেখতে পাই। পরে গ্রামবাসীর সহযোগিতায় মেছো বাঘটিকে আটক করা হয়।

মেছো বাঘ আটকের খবর শ্রীপুর থানা পুলিশকে জানালে পুলিশ উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরকে জানান। উপজেলা উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মিয়া মনির হোসেন প্রাণিটিকে মেছো বাঘ বলে ধারণা করেন। তিনি জেলা প্রাণি সম্পদ বিভাগকে বিষয়টি জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: