শালিখায় শতভাগ ভ্যাক্সিনেশন উদযাপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায়  উপজেলা পরিষদ মুক্তমঞ্চে মঙ্গলবার রাতে ‘কোভিড-১৯ প্রতিরোধে মাগুরা জেলা শতভাগ টিকাদান সম্পন্ন করায় ‘শতভাগ ভ্যাক্সিনেশন উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে   শতভাগ ভ্যাক্সিনেশন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাঃ শ্যামল কুমার দে,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রমুখ।
শতভাগ ভ্যাক্সিনেশন উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী ও বিভিন্ন শিল্পীগন গান পরিবেশন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম জানান,শালিখা উপজেলার ভ্যাকসিন পাবেন (বয়সের হিসাবে)  এমন মানুষ আছে ১,৯৩,০০০। ১ম ডোজ দেওয়া হয়েছে (২৬শে ফেব্রুয়ারি  পযন্ত) ১,৩৭,২০৭ জন।২য় ডোজঃ ১,০৫,৬৯৪ জন।বুস্টার ডোজঃ ৫,৫৭৬ জনকে দেওয়া হয়েছে।আমরা শালিখার মোট  জনগনের শতকরা ৭০.৯৪% মানুষকে ভ্যাকসিন দিয়েছি। ভ্যাকসিন কার্যক্রম এখনো চলমান রয়েছে।
ছবিঃ উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল-হাসান গান পরিবেশন করছেন।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: