মাগুরায় সুবিধাবঞ্চিতদের হাতের নাগালে বিনামূল্যে আইনী সেবা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় সুবিধাবঞ্চিতদের হাতের নাগালে পৌছে গেছে বিনামূল্যে আইনী সেবা। লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকল্পে তৃনমূল পর্যায়ে নিয়মিত চলছে মতবিনিময় সভা। শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় শ্রীকোল ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।

শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মাদ রেজোয়ান, চীফ জুডশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী, সহকারী জজ অনুশ্রী রায়, রোমানা রোজী, মাগুরা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা পারভীন, মাগুরা বারের সভাপতি এ্যাড. আবদুল মজিদ, সাধারণ সম্পাদক এ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম, পিপি এ্যাড. কামাল হোসেনসহ আরো অনেকে।

সভায় বক্তারা লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একযোগে কাজ করার জন্য ইউনিয়নের নির্বাচিত সদস্য, ইমাম, পুরোহিত, শিক্ষক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: