মাগুরায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরায় নবগঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু তন্নী খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বরুণাতৈল এলাকায় নবগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

মৃত তন্নী খাতুন (৫) শহরতলীর পারনান্দুয়ালী চরপাড়ার ইসলাম বিশ্বাসের মেয়ে।

প্রতিবেশীরা জানান, শনিবার বিকেলে বাড়ির পাশের নবগঙ্গায় পড়ে নিখোঁজ হয় শিশুটি। অনেক চেষ্টা করেও সেদিন তাকে উদ্ধার করতে পারেনি পরিবারের সদস্যরা। পরে রবিবার সকালে নবগঙ্গা নদীর বরুনাতৈল এলাকায় জেলেরা তার মৃতদেহ ভাসতে দেখে খবর দিলে মাগুরা ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

ওসি জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় অপমত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: