শ্রীপুরের নাকোল ইউপির’ নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিতের আয়োজনে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিতের ভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, মাগুরা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরিচিতি সভা শেষে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ টেলিভিশনের অন্যতম ইসলামী আলোচক আলহাজ্ব হয়রত মাওলানা ড. আব্দুল মোমেন সিরাজী দোয়া মাহফিল পরিচালনা করেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: