শালিখায় দুই প্রতিবন্ধী বিয়ে, এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলায় প্রতিবন্ধী ছেলে ও প্রতিবন্ধী মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  সরজমিনে গিয়ে জানা যায়, শালিখা উপজেলার মশাখালী গ্রামের কালাম জোয়ার্দারের ছেলে আলামিন(২৪) জন্ম থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী । অপরদিকে পাশ্ববর্তী জেলা ঝিনাইদহের সদর উপজেলার বনকুবরা গ্রামের আবু বক্কর মন্ডলের মেয়ে মিনা খাতুনও বুদ্ধি প্রতিবন্ধী। উভয় পরিবারের সম্মতিতে এ মাসের ১০ তারিখে ইসলামের শরিয়াহ ও সামাজিক নিয়ম-নীতি মেনে তাদেরকে বিবাহ সম্পন্ন হয়। আলোচিত এ প্রতিবন্ধী দম্পতিকে দেখতে প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছেন শালিখা উপজেলা ও বাইরের বিভিন্ন এলাকার উৎসুক জনতা। এ বিবাহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি হতে পারে বলে মনে করছেন এলাকার সচেতন মহল। আলামিনের পিতা কামাল জোয়ারদার বলেন, আমার প্রতিবন্ধী ছেলের জন্য কেউ ভালো মেয়ে দিতে চায় না, তাই অনেকটা বাধ্য হয়েই প্রতিবন্ধী মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছি। তিনি আরো বলেন আমি যতদিন বেঁচে আছি কষ্ট করে ছেলে- বৌমাকে ভরণপোষণ দিয়ে যাব ভবিষ্যতে কি হবে না হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন।
 স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সম্পদে পরিণত করলে তারাই দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। তিনি আরো বলেন আমি ঘটনাটি শুনেছি তবে সেই বাড়িতে এখনো পর্যন্ত যাওয়া হয় নি।
এদিকে এ ঘটনাটি শোনামাত্রই ১ নং ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে  অসহায় এই প্রতিবন্ধী পরিবারের বাড়িতে হাজির হন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের সদস্য আব্দুস সবুর মুসল্লি, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: