শ্রীপুরে সব্দালপুর ইউনিয়ন পরিষদের প্রথম সভা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুনের সভাপতিত্বে ও ইউপি সচিব প্রবির কুমারের সঞ্চালনায় প্রথম সভায় উপস্থিত ছিলেন সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহধর্মী মোঃ সিরাজুল ইসলাম, নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ সোহেল বিশ্বাস, মোঃ ওসিয়ার রহমান, মোঃ কামরুল হাসান, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আনারুল ইসলাম টুটুল, রুপ কুমার মন্ডল, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবুল কাশেম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ নাজনীন বেগম, ছালমা বেগম, মোছাঃ ছালেহা খাতুন, উদ্যোক্তা দীপা খাতুন, কিশোর কুমার সিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রথম সভায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। জনগণ ভোটের মাধ্যমে সেই সম্মান রক্ষা করেছেন। আমি সেবার মাধ্যমে জনগণের সেই ঋন পরিশোধ করার চেষ্টা করবো। সকলে আমাদেরকে সহযোগিতা ও দোয়া করবেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: