শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ সভায় সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, নাকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা, বাল্যবিবাহ, টোপ প্রতারণা, মাদক, কাইজ্যাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: