ফুটবল খেলা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

ফুটবল খেলা দেখতে গিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জারিফ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ও উপজেলার হরিন্দি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান- বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা চলাকালিন সময়ে জারিফ বিদ্যালয়ের দ্বিতীয় তলায় দাঁড়িয়ে খেলা দেখছিল। কিন্তু ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের খোলা সংযোগের তারে অসতর্ক মুহূর্তে হাত লেগে যাওয়ায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রধান শিক্ষক পল্লি বিদ্যুতের কর্মকর্তাদের গাফিলতির অভিযোগ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: