মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ, আটক সভাপতি

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরায় খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ সকালে জেলা জজ কোর্টের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীমকে আটক করে পুলিশ।

আশরাফুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী জানান।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জেলা সেচ্ছাসেবক দল সভাপতি আশরাফুজ্জামান শামীমের আটকের কথা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: