মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

নিহতরা হলেন- পিকআপ ভ্যান আরোহী ফেনী জেলার তোলাতলি গ্রামের নেসাহাবুদ্দিন (৫০) ও নসিমন চালক চুয়াডাঙ্গা জেলার পাইকপাড়া গ্রামের মাহবুবুল ইসলামের ছেলে রুবেল (৩০)।

রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) সাফুর রহমান জানান, রামনগর পুলিশ ফাড়ি সংলগ্ন এলাকায় রাত সাড়ে ১০ টার দিকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এসময় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দিকে, আলমখালী এলাকায় রাত ১০ টায়  ঝিনাইদহমুখী একটি ইঞ্জিনচালিত নসিমনকে ঢাকাগামী একটি গরু বোঝাই  ট্রাক ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা দুইজন গুরুতর আহত হন।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেল নামে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: