মাগুরায় আটক ১৪, ভ্রাম্যমান আদালতে ২জনের কারাদন্ড

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

মাগুরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে।

অপর এক অভিযানে মাদকসহ হাতেনাতে আটক করে দুই যুবকের প্রত্যেকের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শহরের পারনান্দুয়ালী বাসস্ট্যান্ড এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে  তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের বরুনাতৈল গ্রামের হুসাইন আহম্মেদ ও পারনান্দুয়ালী শান্তিপাড়া এলাকার রাজু মোল্যা।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস জানান, মাদকসেবী ও বিক্রেতা রাজু ও হুসাইন একটি অটোরিকশায় করে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণভাবে গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল।

গোপন সংবাদে তাদের উপর নজরদারির এক পর্যায়ে বুধবার দুপুরে পারনান্দুয়ালী বাস স্ট্যান্ড এলাকায় তাদের চ্যালেঞ্জ জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম করে গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: