মাগুরানিউজ.কমঃ
ডেস্ক রিপোর্ট –
এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেট দলের এমন অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি (MZSKS), ঢাকা।
রবিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র মেয়েদের অভিনন্দন জানিয়ে বলেছেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের অসাধারণ সাফল্য ও দলের এমন স্পৃহায় আমরা সত্যিই গর্ববোধ করছি। মেয়েদের অসাধারণ নৈপুণ্য ও দলীয় স্পৃহায় পুরো জাতিই আজ গর্বিত।
নেতৃদ্বয় এ সময় মেয়েদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং আশা করেন মেয়েদের জয়ের ধারা এভাবেই অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কোনও ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের এটাই সেরা সাফল্য।

