শ্রীপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকালদুপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম রকিবুল হাসান, সারথী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুন ইসলামসহ অন্যরা।


সভায় আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ, প্রত্যুষে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানাবিধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: