শ্রীপুরের বড়তলায় ৩ দিনব্যাপি সনাতন ধর্ম সম্মেলন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার বড়তলা গ্রামে আজ সোমবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপি সনাতন ধর্ম সম্মেলন। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কন বাংলাদেশের সহ-সভাপতি ভক্তি বিনয় স্বামী মহারাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার প্রমুখ।  আগামী বুধবার পর্যন্ত এ সনাতন ধর্ম সম্মেলন চলবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: