শ্রীপুরে ফসলের সাথে শত্রুতা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের হতদরিদ্র ওবায়দুল জোয়ার্দ্দার নামে এক কৃষকের জমির রসুন কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ ফেব্রুয়ারী রবিবার সকালে ৩ শতাংশ জমির রসুনের গাছ ও ১০ থেকে ১২ টি কলা গাছ কেটে দেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী নিজেই।

এ বিষয়ে ওবায়দুল জোয়ার্দ্দার শ্রীপুর থানায় ৬ জনের নামে একটি অভিযোগ করছে। অভিযুক্তরা হলেন সারঙ্গদিয়া গ্রামের সব্দাল শেখ, রুকমান শেখ, সাইদ শেখ, সোঈদ শেখ, ইরশাদ শেখ,খোকন শেখ।

কৃষক ওবায়দুল জোয়ার্দ্দার বলেন, আমি খুবই গরিব মানুষ। আমার ফসলেই দিয়ে সংসার চলে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত সাইদ শেখ বলেন, এ কাজের সাথে আমরা কেউ জড়িত নেই। আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: