ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুরে ১৮ হাজার হতদরিদ্রের মাঝে চাল বিতরণ

মাগুরানিউজ.কমঃ আশরাফ হোসেন পল্টু – 

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের ১৮ হাজারের অধিক হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী’র সার্বিক তত্বাবধানে ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যগণের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়।

বুধবার সকালে শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী চাল বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় অন্যদের উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, ট্যাগ অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফ হোসেন পল্টুসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে ১৮ হাজার ১’শ ১৮ জন হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর ইউনিয়নে ২৫’শ ৬১ জন, শ্রীকোলে ২৯’শ ৪৬ জন, গয়েশপুরে ২১’শ ১ জন, আমলসারে ২৭’শ ৭৯ জন, নাকোলে ২১’শ ২৯ জন, কাদিরপাড়ায় ১৬’শ ৬৪ জন, সব্দালপুরে ২১’শ ৮৮ জন ও দ্বারিয়াপুর ইউনিয়নে ১৭’শ ৫০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: