মাগুরায় রাতের আধারে চুরি হওয়া ভিজিএফের চাল উদ্ধার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় শত্রুজিতপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাফর আহমেদ বলেন, সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ থেকে রাতের অন্ধকারে চাল সরিয়ে ফেলার খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আমুড়িয়া বাজার থেকে ১৬ বস্তা সরকারি চালসহ ২ জন ভ্যান চালক ও একজন চৌকিদারকে আটক করা হয়েছে।

আটক ভ্যান চালক বাবলু জানান, গতরাতে সিদ্দিক ব্যাপারী নামে এক চাল ব্যবসায়ী তাদের রাত তিনটার দিকে গিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ওই চাল নিয়ে মাগুরায় যেতে বলে। ওই চাল সে জনগণের কাছ থেকে কিনে নিয়েছে বলে জানায়। চাল নিয়ে রাস্তায় বের হলে আমুড়িয়া বাজারে তাদের আটক করে পুলিশ।

জানা গেছে, বুধবার পরিষদে স্থানীয় দুস্থ ও গরিবদের মধ্যে চাল বিতরণ করা হয়। কিছু চাল বেচে যায়। যেগুলো আজ দেওয়ার কথা।

কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, গত বুধবার সারাদিন চাল বিতরণ করি। অবশিষ্ট ১৬ বস্তা আজ বৃহস্পতিবার দেয়া হবে এই মর্মে উপস্থিত সকলের স্বাক্ষর নিয়ে গুদামে রেখে চাবি সচিবের নিকট রেখে আমি চলে আসি। রাত আনুমানিক ২টার দিকে খবর পাই গুদামের চাল পাচারকালে আমুড়িয়ায় বাজারে ৩ জন আটক হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আটক ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: