মাগুরায় ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের মীরপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমন হোসন (২৫) নামে এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাফিজুর রহমান (৩০) নামে অপর এক শ্রমিক।

মঙ্গলবার (১২ জুন) সকাল ১০টার দিকে মাগুরা-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন যশোরের মনিরামপুর এলাকার ইকবাল হোসনের ছেলে ও আহত হাফিজুর ঝিনাইদহ সদরের মোশারফ হোসেনের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুর রহমান জানান, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে বিদ্যুতের খাম্বা স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন ওই দুই শ্রমিক। সকালে মাগুরা শহর থেকে শ্যালো ইন্জিনচালিত নসিমনে করে বিদ্যুতের খুঁটি পোতার জন্য মিরপাড়া এলাকায় যাচ্ছিলেন তারা। পরে কর্মস্থলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নাসিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বিদ্যুৎ শ্রমিক ইমনের মৃত্যু হয়। আহত হন তার অপর এক সহকর্মী হাফিজুর। তিনি আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: