মাগুরানিউজ.কমঃ
আশরাফ হোসেন পল্টু-
মাগুরার শ্রীপুরে গাছ থেকে পড়ে সুকুমার মন্ডল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চিলগাড়ি গ্রামে এ দূঘটনা ঘটে।
নিহতের স্ত্রী যমুনা মন্ডল জানান, বিকেলে ৪টার দিকে সুকুমার প্রতিবেশী ফুলচরণ মন্ডলের বাড়ির আমবাগানে আম পাড়তে গাছে উঠেন। হঠাৎ পা ফসকে তিনি গাছ থেকে পড়ে যান। কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু ঘটে।

