বিশ্বকাপের আগে রাজনীতিতে আসছেন না মাশরাফি ও সাকিব

মাগুরানিউজ.কমঃ ওয়েব প্রতিবেদক- 

জাতীয় ক্রিকেট দলের দুই তারকা মাশরাফি বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান ২০১৯ সালের বিশ্বকাপের আগে রাজনীতিতে আসছেন না, স্পষ্ট জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ক্ষমতাসীন দলের নেতা।

৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নির্ধারণ এবং স্যাটেলাইট উৎক্ষেপণ, স্বল্পন্নোত দেশ থেকে উন্নত দেশ, অস্ট্রেলিয়ায় ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ও ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় হতে ডি-লিট ডিগ্রি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ-সংবর্ধণার কর্মসূচি ঠিক করতে এ সভার আয়োজন করা হয়।

মাশরাফি ও সাকিবের ভোটে অংশ নেয়ার বিষয়ে গত ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমকর্মীদেরকে যে তথ্য দিয়েছেন তা নিয়ে তোলপাড় চলছে। তিনি সেদিন মাশরাফির হয়ে ভোট চেয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন, ভোটে অংশ নিতে পরেন সাকিবও।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী বিশ্বকাপের আগে সাকিব-মাশরাফি রাজনীতিতে আসবেন না। সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে, বিশ্বকাপের আগে রাজনীতি নিয়ে তাঁর (সাকিব আল হাসান) কোনো চিন্তাভাবনা নেই।’

‘তবে এবারের নির্বাচনে প্রার্থী মনোনয়নে নিয়ে কিছু চমক থাকবে, সেটা এখনও চূড়ান্ত রূপ নেয় নাই। সাংস্কৃতিক, ক্রীড়া ক্ষেত্রে, মিড়িয়া ব্যক্তিত্ব এ ধরণের কিছু্ থাকবে। যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন তাকে উইনেবল প্রার্থী হতে হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ছবি-ইন্টারনেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: