শ্রীপুরে দোকান কর্মচারীর রহস্যজনক মৃত্যু। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার সব্দালপুর বাজারে গ্রীল ওয়ার্কসপের দোকানে মুরাদ হোসেন (৩৫) নামে দোকান কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১৫ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ওই কর্মচারীর মৃত্যু হয়। নিহত কর্মচারী মাগুরা সদর উপজেলার ভিটাসাইর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে। নিহতের পিতা ধারণা করছেন তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অপরদিকে দোকান মালিক শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের মালেক খানের পুত্র মতিয়ার খান।

মতিয়ার খান বলেন, ওই কর্মচারী অসুস্থতার কারণে হটাৎ মারা যায়। নিহত কর্মচারী বেশ কিছুদিন আগে ওই দোকান মালিকের ভ্যান চুরি করে না বলে চলিয়া যায় পরে শ্রীপুর থানার পাশে রঘুনাথ বিশ্বাসের গ্রীল ওয়ার্কসপের দোকানে কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ কিছু কারণ নিয়ে রঘুনাথ বিশ্বাস এবং তার দুই ভাই কাশিনাথ বিশ্বাস ও ঝন্টু বিশ্বাস প্রায়ই মুরাদকে বেধরক মারধর করতো। নিহত মুরাদ হোসেন গত ১২-জানুয়ারি বুধবার পূর্বের দোকানে ফিরে যাই। দুইদিন কাজের পর তিনদিনের মাথায় মুরাদের মৃত্যু হয়। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত বাদী হয়ে এখন পর্যন্ত কেউ মামলা করেনি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মামলা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

উক্ত ঘটনার তদন্ত কর্মকর্তা (আইও) শ্রীপুর থানার এসআই জাফর আহম্মেদ জানান, উক্ত ঘটনায় নিহতের এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অসুস্থথার কারণে মৃত্যু নাকি খুন করা হয়েছে, এমনই গোলক ধাঁধায় পড়েছেন পুলিশ ও ঘটনাস্থলে যাওয়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

স্থানীয়রা বলেন, নিহত মোঃ মুরাদ হোসেনের মৃত্যুর বিষয়টি সকলের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত মুরাদ হোসেনের পিতা মোঃ সিদ্দিকুর রহমান জানান, শ্রীপুর থানার পাশের গ্রীল ওয়ার্কসপের মালিক রঘুনাথ বিশ্বাস ও তার দুই ভাই কাশিনাথ বিশ্বাস ও ঝন্টু বিশ্বাসের কারণে আমার ছেলে মারা গেছে। আমার ছেলেকে মারধর করে পূর্বের মালিকের কাছে ফিরিয়ে দেয় রঘুনাথ বিশ্বাস ও তার দুই ভাই। তিনি আরও বলেন আমার ছেলের মৃত্যুর জন্য যারা দোষী তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: