শ্রীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক গোলাম সরোয়ার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।

পরে উপজেলার সফল জননী ড. মাজেদা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিউটি রানী শাখারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মিলিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মিতা বেগম, সমাজ উন্নয়নে মর্জিনা খাতুনকে জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: