শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুরে রবিবার সকালে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আশরাফুল আলম জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক খন্দকার খলিলুর রহমান, বিএনপি নেতা মাহবুবর, শরাফত হোসেন শুকুর, হাবিবুর রহমান মোল্যা, জিয়াউল হক ফরিদ, শফিকুল ইসলাম, বদরুল আলম লিটু, জিল্লুর রহমান, মামুন মৃধা, শ্রীপুর সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক ইমরান আলী, যুগ্ম সাইমুন হোসেন শোভন প্রমুখ।

কর্মীসভায় অপরপক্ষ বদরুল আলম হিরো গ্রুপের কাউন্সিলরগণ উপস্থিত না থাকায় জেলা নেতৃবৃন্দ কাউন্সিল স্থগিত করেন। কর্মসভায় ৩৮ জন কাউন্সিলরের মধ্যে ২২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তারা খন্দকার আব্বাস উদ্দিনকে আহ্বায়ক এবং খলিলুর রহমানকে সদস্য সচিব হিসেবে সমর্থন প্রদান করেন।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: