শালিখায় বিদ্রোহী হওয়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ১০ নেতা বহিস্কার। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ১০নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার মাগুরা জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত হয়।

আজ (১৮ নভেম্বর) জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কার হওয়া ওই ‘বিদ্রোহী’ প্রার্থীদের পক্ষে যদি কোনো দলীয় নেতা নির্বাচন করেন, পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বহিষ্কার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা হলেন, ধনেশ্বরগাতী ইউপির সরোয়ার মল্লিক, তালখড়ি ইউপির শামছুর রহমান ও মজনু মিয়া,আড়পাড়া ইউপির মোঃ আরজ আলী বিশ্বাস, শতখালী ইউপির কামাল হোসেন ও আকবর আলী,শালিখা ইউপির আলতাফ মোল্যা ও আনিছুর মোল্যা,বুনাগাতী ইউপির ইমদাদুল হক এবং গঙ্গারামপুর ইউপির সামছুর রহমান।

বহিষ্কৃতদের মধ্যে মোঃ আরজ আলী বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছরোয়ার মল্লিক জেলা আওয়ামী লীগের সদস্য, মজনু মিয়া তালখড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি,আকবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং সামছুর রহমান, কামাল হোসেন, আলতাফ মোল্যা,আনিছুর মোল্যা,ইমদাদুল হক ও শামসুর সহমান আওয়ামী লীগের সদস্য।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন,উপজেলা আওয়ামী লীগের সুপারিশে জেলা আওয়ামী লীগের সভায় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। এসব প্রার্থীর পক্ষে যদি কোনো নেতা কাজ করেন এবং সেটা যদি প্রমাণিত হয়, পরবর্তী সময়ে তাঁদেরও দল থেকে বহিষ্কার করা হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি।’

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: