রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনের দাফন সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আওয়ামী লীগ নেতা রানা আমীর ওসমানের পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী সাখাওয়াত হোসেন চোপদার মাগুরা ভায়না মোড়স্থ নিজ বাড়িতে শুক্রবার দিবাগতরাত ৪ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না……রাজিউন)। দীর্ঘ এক বছর দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর সাথে যুদ্ধ করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আজ দুপুর ২টায় মাগুরা পৌর গোরস্থান এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান সহ জেলা ছাত্রলীগ,যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত হয়। জুম্মা নামাজ বাদ হাজারো মুসল্লীর সমাগমে ভায়না গোরস্থান সড়কে জানাজার নামাজ আদায় করেছেন।

মৃত সাখাওয়াত হোসেন একজন মুক্তিযোদ্ধা ছাড়াও মাগুরা পৌরসভার সাবেক জনপ্রতিনিধি ছিলেন।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক রানা আমীর ওসমান পিতার মৃত্যুতে মাগুরার সর্বস্তরেরর জনগণের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: