মাগুরায় বিপুল পরিমাণ ভারতীয় উত্তেজক ঔষধসহ ১জন আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ঔষধসহ মোঃ তুয়াজ উদ্দিন খাঁ (৪৫) নামে একজনকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটের দিকে মাগুরা সদরের ইছাখাদা এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তুয়াজ খাঁ জানিয়েছে দীর্ঘদিন ধরেই অবৈধ এই ব্যবসার সাথে জড়িত এবং তার সাথে অন্য ব্যবসায়ীরা যুক্ত হয়ে অবৈধ ঔষধের একটি বাজার পরিচালনা করে আসছিল।

জেলা ডিবি পুলিশ এর উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, এই ধরনের যৌন উত্তেজক ভারতীয় ঔষধ আমাদের দেশে ক্র‍য়- বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও দেশীয় ঔষধ শিল্পের জন্য হূমকী স্বরুপ।

এই ঘটনায় ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে তুয়াজ উদ্দিন খাঁ এর বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা হয়েছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।

ছবি সৌজন্য- ডিবি পুলিশ মাগুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: