মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে পারচিং উৎসব করেছে শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।ধান ক্ষেতে রাসায়নিক পদ্ধতিতে পোকা দমনের বিকল্প হিসেবে প্রাকৃতিক উপায়ে পারচিং পদ্ধতিতে পোকা দমনের লক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার বরিশাট গ্রাম এলাকায় এ উৎসব পালিত হয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ আতিকুল ইসলাম উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন ঘোষনা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, শ্যামল কুমার বিশ্বাস, ফরিদ উদ্দিন, মনিরুজ্জামান, আশিষ কুমার সরকার, কৃষক মনিরুল ইসলাম প্রমূখ।


